জাতীয় সঙ্গীত
শনিবার | ১৭-১০-২০২৬ |
পাঁচগাছী দাখিল মাদ্রাসা

গ্রাম: ছত্রপুর, ডাকঘর: পাঁচগাছী, উপজেলা: কুড়িগ্রাম সদর, জেলা: কুড়িগ্রাম।

স্থাপিতঃ ১৯৯৭ খ্রিঃ
EIIN: 122327 | MPO Code: 1223272120
আমাদের কথা

আল কুরআন থেকে জানা যায়, নবীগণ শিক্ষা প্রচারের উদ্দেশ্যেরই প্রেরিত হয়েছিলেন। তাঁরা শিক্ষার তাৎপর্য এবং লক্ষ্য উদ্দেশ্য সুস্পষ্টভাবে নিজ নিজ জাতির সামনে পেশ করেছেন। সর্বেশেষ নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও শিক্ষক হিসেবেই প্রেরিত হয়েছিলেন। তাঁর উপর অবতীর্ণ আল কুরআন এবং তাঁর নিজের বাণী হাদীস থেকে শিক্ষার তাৎপর্য এবং লক্ষ্য উদ্দেশ্য দিবালোকের মতো প্রতিভাত হয়। শিক্ষা একটি জাতি গঠনের প্রধান উপাদান। একটি শিক্ষিত জাতিই পারে পৃথিবীর বুকে জায়গা করে নিতে এবং পারে একটি নতুন সভ্যতার জন্ম দিতে। সেদিক থেকে পরিসংখ্যান দেখলে সাম্প্রতিক কালে আমাদের এগিয়ে থাকারই কথা, কেননা বিগত প্রায় ১০ বছরের মাদ্রাসা বোর্ডের পরীক্ষার পাসের হার ক্রমাগত বেড়েই চলেছে। সহজেই প্রতীয়মান হয় জাতি হিসেবে শিক্ষিত হচ্ছি, কিন্তু সুশিক্ষিত কি হতে পারছি?

সংক্ষিপ্ত ইতিহাস

অত্র মাদ্রাসাটি কুড়িগ্রাম জেলার সদর উপজেলাধীন পাঁচগাছী ইউনিয়নের অর্ন্তগত । মিাদ্রাসটি ১৯৯৭ ইং সালে প্রতিষ্ঠিত হয়ে সুনামের সহিত কার্যক্রম পরিচালনা করে আসছে। মানবিক ও বিজ্ঞান বিভাগ চালু আছে। এলাকার স্থানিয় শিক্ষানুরাগী গন্যমান্য ব্যক্তির সহযোগিতায় ও সরকারের ঐকান্তিত প্রচেষ্ঠায় প্রতিষ্ঠানটি অত্র এলাকায় গড়ে উঠে। প্রতিষ্ঠানটি ০১/০১/২০০২খ্রি: তারিখে প্রাথমিক পাঠদানের অনুমোতি পায় এবং ০১/০১/২০০৭ খ্রি: তারিখে প্রথম একাডেমিক স্বীকৃতি লাভ করে ও  ২৯/০৪/২০২০ খ্রি: তারিখে এমপিও ভুক্ত হয়। অদ্যবধি ম্যানেজিং কমিটির সুষ্ঠ পরিচালনায় ও সরকারের সুনির্দিষ্ট দিক নির্দেশনায় মাদ্রাসাটি সুষ্ঠভাবে পরিচালিত হয়ে আসছে।

লক্ষ্য ও উদ্দেশ্য

অত্র মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের আরবি শিক্ষার পাশাপাশি মানবিক গুলাবলী সমৃদ্ধ সৃজনশীল, প্রতিভাধর ও দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। শিক্ষার্থীদের দৈহিক,মানসিক ও সামাজিক গুলাবলীর বিকাশ ঘটানোর মাধ্যমে তাদের মধ্যে দেশপ্রেম, ন্যায়বোধ, কর্তব্যবোধ, শৃংখলাবোধ,  শ্রমের প্রতি মর্যাদা, মেধা ও আগ্রহ অনুযায়ী সুনির্দিষ্ট পেশা ও উচ্চ শিক্ষার জন্য প্রস্তুত করে তোলা যাতে করে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতির কল্যাণে নিজেদেরকে উৎসর্গ করতে পারে। রাজনীতি, ধূমপান ও মাদকমুক্ত শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা। শৃঙ্খলাবোধ তৈরি করা ও প্রাতিষ্ঠানিক নিয়ম-কানুনের প্রতি শ্রদ্ধাশীল করে গড়ে তোলা।
 

সভাপতি
মোঃ আব্দুল জব্বার

সভাপতি

প্রতিষ্ঠান প্রধান
মোঃ মোছলেম উদ্দিন

সুপারিনটেনডেন্ট

Institute Location Google Map
আমাদের শিক্ষকবৃন্দ

সংবাদ ও ঘটনাবলী

সভাপতি
মোঃ আব্দুল জব্বার

সভাপতি

প্রতিষ্ঠান প্রধান
মোঃ মোছলেম উদ্দিন

সুপারিনটেনডেন্ট

Institute Location Google Map